• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা

মো: জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় জেলার বিভিন্ন সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ।

এরই ধারাবাহিকতায় আজ হাঁসাইগাড়ি বিলগামী সড়ক ও দুবলহাটি চোরাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অন্যান্য আইন লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধানের আহ্বান জানানো হয়। পাশাপাশি যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্যও চালকদের সতর্ক করা হয়েছে।

সড়কে নিরাপদ চলাচলের জন্য সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা