• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক

প্রেমিক নিয়ে উধাও ৪ সন্তানের জননী

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে মুন্নি আক্তার জেসমিন নামের এক নারীর বিরুদ্ধে। তিনি চার সন্তানের জননী।

প্রায় ২২ বছর আগে জাকির ও মুন্নির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে চার ছেলেমেয়ে রয়েছে। ২০০৯ সালে মুন্নিকে জাকির ইতালি নিয়ে যায়। সেখানে মোবাইল ফোনে মুন্নি বাংলাদেশি একাধিক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে মুন্নি তার বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দেশে চলে আসেন। সঙ্গে তার দুই সন্তানকেও নিয়ে আসেন তিনি। দেশে আসার পর থেকে তিনি জাকিরের সঙ্গে যোগাযোগ রাখেননি।

এদিকে স্বামীকে প্রবাসে রেখে মুন্নি রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন। মুন্নির সঙ্গে সৌরভের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এতে মুন্নি তার স্বামী জাকিরকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে করে। এ ব্যাপারে জাকিরের বোন বাদী হয়ে রায়পুর থানায একটি অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগে উল্লেখ করেন তার ভাইকে তালাক দেওয়া ছাড়াই মুন্নি ছোট্টুকে বিয়ে করে এছাড়া ইতালি থেকে আসার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ও ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা মুন্নি নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা