• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কুমিল্লায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সাইফুল ইসলাম নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচ নারীই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলে নেওয়ার অভিযোগ ওঠে শামসুন্নাহার (৪০) নামে এক নারীর বিরুদ্ধে।

ঘটনার পর সেলিনা বেগমের পক্ষ থেকে তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন—নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে শামসুন্নাহার (৪০), মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশির সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা