• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমিতে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে অদ্য ২৬ আগস্ট বুধবার, একাডেমির অডিটোরিয়ামে ভাবগম্ভীর ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

একাডেমির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্মময় সংগ্রাম ও অনুপম শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তাঁদের আলোচনায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো চিরন্তন মানবিক মূল্যবোধ বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের হৃদয়ছোঁয়া পরিবেশনায় হামদে বারী তাআলা ও নাতে রাসূল (সা.)। সুমধুর এসব পরিবেশনা পুরো অডিটোরিয়ামে সৃষ্টি করে এক অনন্য আধ্যাত্মিক আবহ, যা উপস্থিত সকলকে মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগ আপ্লুত করে তোলে।

অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির সামগ্রিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক জনাব ইসমাইল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক জনাব আবদুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা