• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

কেয়াইন ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফ আলী

​বিশেষ প্রতিনিধি :মোঃ ফারুক দেওয়ান; / ২৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়নের ইউপি নির্বাচনী হাওয়া।

এরই মধ্যে কেয়াইন ইউনিয়ন পরিষদের সফল ২বারের চেয়ারম্যান প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতা, দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী হয়ে আলোড়ন সৃষ্টিকারী মোঃ আশরাফ আলী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

প্রবীণ নেটা সমাজসেবক গরিব মেহনতি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ আশরাফ আলী।

তিনি কেয়াইন ইউনিয়ন অন্যতম গুরুত্বপূর্ণ দানশীল ব্যক্তিত্ব সিরাজদিখান উপজেলা কেয়াইন ইউনিয়ন সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

​মোঃ আশরাফ আলী রাজনৈতিক অনুপ্রেরণা ও আদর্শের কথা উল্লেখ করে বলেন,রাজনৈতিক আদর্শে বলীয়ান হয়ে আমি মাঠপর্যায়ে রাজনীতি করছি। অন্যায় ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

​বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফ আলী আরও জানান, কেয়াইন ইউনিয়ন রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই হবে তাঁর মূল অগ্রাধিকার। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর ও আধুনিক ‘মডেল ওয়ার্ড’ ভিত্তিক হিসেবে গড়ে তুলতে চান।

​বিবৃতির শেষাংশে তিনি ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজ ও মা-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের রায় ও ভালোবাসাই তাঁর পথচলার মূল শক্তি। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই উদীয়মান প্রবীণ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা