• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

হাসিবের ওপর হামলায় এনসিপি নেতার মামলা, আসামি সাবেক ছাত্রলীগ নেতা

তিমির বনিক / ৪১ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে তিনি হামলার শিকার হন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হাসিব ও তার স্ত্রীর পথরোধ করেন। পরে তারা হাসিবের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

হামলার ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর ওই রাতেই মামলাটি রেকর্ড করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা