• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক রাজীব দেবনাথের অভিযোগ, স্থানীয় হাসান মোল্লা ওরফে ঘাউরা হাসান এবং তাঁর সহযোগীরা ধারালো রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে রাজীবের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অন্যদিকে ইয়াহিয়া শাকুরের ডান হাতের কব্জিতে রামদার কোপে গুরুতর জখম হয়।

রাজীব দেবনাথ জানান, হামলার আশঙ্কা থেকে তিনি আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। হামলাকারীরা তাঁদের আহত অবস্থায় সড়কে ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজীবের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এর আগেও অভিযুক্ত হাসান মোল্লা তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আগের ঘটনার পর আবারও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া হামলার আগে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেন রাজীব। তাঁর ভাষ্য, এ সময় মুঠোফোনে ওসি তাঁকে বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেই তো তাকে গ্রেপ্তার করা যাবে না।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পটুয়াখালী হাসপাতালে গিয়েছিলো। তাছাড়া আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আহত দুই সাংবাদিকের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে তাঁরা পুনরায় হামলার আশঙ্কা করছেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা