• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হলো রিনা রানী মধুকে

লুৎফর সিকদার / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারীর স্ত্রী ও অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রিনা রানী মধু (৬৬) পরলোকগমন করেছেন।

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) গোপালগঞ্জ পৌর শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মরদেহ রাখা হয়। সেখানে সহকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রিনা রানী মধু গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩০ বছর সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাকরি করেছেন।

২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। রিনা রানী মধুর স্বামী রবীন্দ্রনাথ অধিকারী দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলার নিজস্ব বার্তা পরিবেশক। তিনি কবি ও ইতিহাসবিদ হিসেবে সারাদেশে সমাধিক পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা