• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শপথ ও স্বাক্ষরে সম্পন্ন হলো ফয়সল আমীনের সংসদীয় আনুষ্ঠানিকতা

হাসিনুজ্জামান মিন্টু / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শপথ পাঠ শেষে সংসদীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তাঁদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা