• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন, যান চলাচল ছিল বন্ধ

শাকিল হোসেন / ৭২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একাধিক শিল্প কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া এই বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শ্রমিক আজিজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধির কারণে বিদ্যমান বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমান বাজারদরের কথা বিবেচনা করে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবিতে রাজপথে নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মৌচাক, সফিপুর ,পল্লি বিদ্যুৎ, চন্দ্রা, ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দেন ও সড়কে ব্যারিকেড গড়ে তোলেন।এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিস বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে আন্দোলন করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা