• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সীতাকুণ্ডে শিশুদের বিনোদনে নতুন সংযোজন, যাত্রা শুরু ডিজনী পার্ক ও ডিজনী ফ্যান্টাসিয়ার

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৯৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশুদের বিনোদনের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘ডিজনী পার্ক’ ও ‘ডিজনী ফ্যান্টাসিয়া’। সীতাকুণ্ডের প্রাণকেন্দ্র সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ দুটি বিনোদনকেন্দ্র চালু হওয়ায় শিশুদের পাশাপাশি আনন্দঘন সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে পরিবারের সদস্যদের জন্যও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে বিনোদনকেন্দ্র দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশুদের আনন্দ, খেলাধুলা ও বিনোদনের কথা বিবেচনায় নিয়ে প্রায় ২৫টি রাইডের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এ আয়োজন।

সীতাকুণ্ড ও মিরসরাইয়ের শিশুদের বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে চালু হওয়া এ দুটি কেন্দ্র স্থানীয়দের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে শপিং কমপ্লেক্সে কেনাকাটার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও আনন্দময় সময় কাটানোর সুযোগ থাকায় এটি পরিবারগুলোর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।

স্থানীয়দের মতে, শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের গুরুত্ব রয়েছে। সে বিবেচনায় সীতাকুণ্ডে নতুন এ বিনোদনকেন্দ্রের যাত্রা শিশুদের আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ বাড়াবে। একই সঙ্গে ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্যও এটি একটি নতুন স্থান হিসেবে পরিচিতি পেতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পরিচালকবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকেরা, ব্যবসায়ী, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা