• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট

‘নদী রক্ষা না করলে অস্তিত্ব হুমকিতে পড়বে’, আলোচনা সভায় এমপি খোকন

জাহিদুল ইসলাম / ৫৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব নদী দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় মাদারীপুর–৩ (আসন ২২০) আসনের সংসদ সদস্য জনাব আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, “বাংলাদেশের নদ-নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। নদী রক্ষা না করতে পারলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই নদী দখল ও দূষণ রোধের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।”

রাজধানীর পানি ভবন মিলনায়তনে সামাজিক সংগঠন ‘নোঙর’ আয়োজিত “বাংলাদেশের নদীর অধিকার, নদী রক্ষা এবং আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় আনিছুর রহমান তালুকদার খোকন এমপি নদী রক্ষায় সরকারের রূপরেখা ও দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য অংশ আদায়ে জোরালো পদক্ষেপ নিতে হবে। একই সাথে দেশের অভ্যন্তরে যেসব প্রভাবশালী নদী দখল ও দূষণের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।”

​তিনি নদীপাড়ের সচেতন জনগোষ্ঠী ও যুবসমাজকে উদ্বুদ্ধ করে পরিবেশ ও নদী রক্ষায় ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে পরিবেশবিদ, নদী গবেষক এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। সভা শেষে নদী বাঁচাও আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাই একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা