• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নারীদের আল্ট্রাসনোগ্রামে পুরুষ ডাক্তার, বাঞ্ছারামপুরের হাসপাতালে অভিযোগ

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণপাড়ার মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটালে নারী রোগীদের পুরুষ ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে এ অভিযোগ সামনে আসে। ফেসবুক ব্যবহারকারী আপেল চাঁন তাঁর পোস্টে দাবি করেন, রূপসদী দক্ষিণপাড়ার ওই হাসপাতালে নারীদের পুরুষ ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো হচ্ছে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই নারী রোগীদের জন্য নারী চিকিৎসক বা নারী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করার দাবি জানান।

পোস্টটির মন্তব্যের ঘরে স্থানীয়দের অনেকে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেন। প্রবাসী বাদল নামে একজন মন্তব্য করেন, নারী চিকিৎসক থাকলে ভালো হয়। কাজী সফর আলী বলেন, এটি ভুল। অন্য এক মন্তব্যকারী জানান, চিকিৎসকদের নির্দিষ্ট লিঙ্গ না থাকলেও নারী রোগীদের জন্য নারী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা থাকা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের কারণে অনেক নারী রোগী পুরুষ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করাতে অস্বস্তি বোধ করতে পারেন। ফলে নারী রোগীদের জন্য আলাদা ও পর্যাপ্ত নারী চিকিৎসক বা প্রশিক্ষিত নারী টেকনিশিয়ানের ব্যবস্থা করা হলে তারা স্বাচ্ছন্দ্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান জানান, হাসপাতালে প্রতি বুধবার একজন নারী চিকিৎসক থাকেন। তিনি বলেন, জরুরি কাজের কারণে অনেক সময় ওই নারী চিকিৎসক অন্য হাসপাতালে থাকেন। এ কারণে রোগীদের বুধবার হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অভিযোগটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি। নারী রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে তাদের সম্মতি, গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা