• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর; / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদুল ইসলাম মারুফ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি প্রতিনিধি মনোয়ার হোসেন জিএস মনোয়ার।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এসআই বাবুর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের কোম্পানি, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে পুলিশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবিরা মাদক বিরোধী রেলি ও পথসভা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা