• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি; / ২৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্যে রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,শাহজাহান মিয়া,এ্যাডভোকেট আহাদ জুয়েল,মঈনুল ইসলাম,আনোয়ার আলম,সৈয়দ মুহাদ্দিস,ওমর ফারুক ও সামছুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এ্যাডভোকেট দীপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুর্শারফ হেসেন,সদস্য সচিব মহিম উদ্দিন,বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোক্তার হোসেন,সদস্য সচিব রনেল তালুকদার,জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব জায়েদ আহমদ,মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল ইসলাম,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী,সদস্য সচিব রাকিব মিয়া,দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার,শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন,সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস,দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেছেন,ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বিগত ফ্যাসিস্ট্র শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ আবারো এই ফ্যাসিস্টরা বিদেশে বসে জনগনের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। এসব ফ্যাসিস্টদের ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়ার সৈনিকরা রাজপথে মোকাবেলা করার হুশিয়ারী উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা