• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব, বসেছে ঐতিহ্যবাহী মেলা

আল আমিন, ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ শুরু হয়েছে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ, পূর্বপুরুষের সংস্কৃতি সংরক্ষণ এবং নিজেদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রার্থনা পরিচালনা করেন ডিকন পল নোয়াস ধান, সিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন মরিয়মনগর প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্সন চাম্বুগং।

উৎসব উপলক্ষে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী মেলা। এতে গারো সম্প্রদায়ের নিজস্ব পোশাক, কৃষ্টি-সংস্কৃতির নানা উপকরণ, আসবাবপত্র, ধর্মীয় সামগ্রী, শিশুদের খেলনা ও বাহারি খাবারের দোকান স্থান পেয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন, গারো ভাষায় ছড়া, আবৃত্তি, গান, নাচ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংসারেক রীতি অনুযায়ী ফসল উৎসর্গের বিশেষ ‘থক্কা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাড়ি বাড়ি কীর্তন পরিবেশনের আয়োজন রয়েছে।

গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। নতুন ফসল ঘরে তোলার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ফসলের প্রাচুর্য কামনা এবং নতুন ফসল ভোগের আনন্দকে কেন্দ্র করে এ উৎসব পালন করা হয়। গারোদের কাছে এটি নবান্ন ও ধন্যবাদের উৎসব হিসেবেও পরিচিত।

স্থানীয়দের মতে, ওয়ানগালা শুধু একটি উৎসব নয়; এটি গারো সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় ধরে রাখার গুরুত্বপূর্ণ আয়োজন। এ উৎসবের মধ্য দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছেও গারো সম্প্রদায়ের জীবনধারা ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা