• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বাদিনারপাড়ায় রাতের আঁধারে চুরির অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দাবি

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোঃ ইব্রাহিম হাওলাদার.

গাইবান্ধা জেলার সাঘাটা থানার বাদিনারপাড়া গ্রামে রাতের আঁধারে ঘরে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মোছাঃ মাহফুজা খাতুন (২৩), পিতা- মোঃ আইবর রহমান, স্বামী- মোঃ আব্দুর রহিম, সাং- বাদিনারপাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা। তিনি তার মা মোছাঃ মমতা বেগম (৫০) সহ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত ০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বাদী ও তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন ১০/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অভিযুক্ত ১। মোঃ মিজানুর রহমান (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- বাদিনারপাড়া, ২। মোঃ ফজলে রাব্বি ওরফে রাব্বি মেকার (৩৫), পিতা- মৃত কবির সরকার, সাং- থৈকরেরপাড়া, উভয়ের থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা সহ অজ্ঞাতনামা ৩/৪ জন লোক বাদীর শয়ন ঘরের সিধ কেটে ঘরে প্রবেশ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, তারা ঘরে ঢুকে সোকেসের গ্লাস খুলে সোকেসের ড্রয়ারগুলো হাতাচ্ছিল। এ সময় ঘরের মধ্যে হঠাৎ শব্দ পেয়ে বাদীর ঘুম ভেঙে গেলে ঘরের মধ্যে টিনের বেড়ার পার্শ্বে অভিযুক্তদের দেখতে পান বলে দাবি করেন।

বাদী ঘরের লাইট জ্বালানোর জন্য তার বালিশের পার্শ্বে রাখা রিয়েলমি কোম্পানীর মোবাইল ফোন, মডেল- C61 খোঁজ করে দেখেন, তার বালিশের পার্শ্বে মোবাইল ফোনটি নেই।

এ সময় বাদীর মেয়ে চোর চোর বলে চিৎকার করলে পরিবারের লোকজন অন্য ঘর হইতে দৌড়ে আসতে থাকলে, অভিযুক্তরা বাদীর উক্ত মোবাইল ফোন এবং সংসারের কাজে ব্যবহারের জন্য সোকেসের ভিতরে রাখা নগদ ৪১,৫০০/- (একচল্লিশ হাজার পাঁচশত) টাকা নিয়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে তিনি জানেন।

উক্ত ঘটনার বিষয়ে সাক্ষী হিসেবে ১। মোঃ আইবর রহমান (৫২), ২/ মোছাঃ রশিদা বেগম (৫৫), সর্ব সাং- বাদিনারপাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা সহ আরও অনেকে জানেন এবং দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি নিজ পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করায় থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারের শেষে বাদী উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, এই চোর চক্রের বিরুদ্ধে প্রশাসনের অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাদের দাবি, অভিযুক্ত মোঃ মিজানকে নাকি কিছু লোক ইন্ধন দিচ্ছে। অন্য জায়গায়ও চুরি করে অভিযোগ উঠেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এলাকাবাসী বলছেন, “আর কতদিন গাইবান্ধার এই স্থানে চুরি হবে? এলাকাবাসী সব অতিষ্ঠ হয়ে উঠছে। আঁধারে ঘুমাতে পারছে না, পাহারা বসাতেও পারছে না। তাদের হাতে ধারালো অস্ত্র থাকে বলে আমরা ভয়ে থাকি।”

তাদের দাবি, এই চোর চক্রকে অতি দ্রুত প্রশাসনের গ্রেফতার করতে হবে। প্রশাসনের নাকের ডগায় আর কতদিন এইভাবে চলবে?

এলাকাবাসী আরও বলছেন, সাঘাটা এলাকায় প্রায়ই এই ধরনের চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ রাতে আতঙ্কে থাকছে। তারা চান, পুলিশ দ্রুত তদন্ত করে সত্য ঘটনা বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা