• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

আদিতমারীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি; / ৩৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করবো সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ”- এই প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।

আদিতমারী উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু সুফিয়ান। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সচিব হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য সচিব আবু বাক্কার সিদ্দিক বাক্কার প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা