• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ঐতিহ্য আর সম্প্রীতির মিলনমেলা কুণ্ডু বাড়ি, পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা

জাহিদুল ইসলাম খন্দকার / ৩০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার শতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির দ্যোতক, প্রায় আড়াই শ বছরের প্রাচীন ঐতিহাসিক কুণ্ডু বাড়ির মেলা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। মেলা প্রাঙ্গণ পরিদর্শনে আসেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাস এবং কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম।

​এ সময় তারা মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দীর্ঘ আড়াই শতাব্দী ধরে চলা এই ঐতিহ্যবাহী মেলায় আসা দর্শনার্থী ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও তারা মতবিনিময় করেন এবং মেলার সার্বিক খোঁজখবর নেন। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তারা জানান।

​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস বলেন, “আমাদের এই অঞ্চলের সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে আসছে কুণ্ডু বাড়ির এই মেলা। শত বছরের এই মেলবন্ধন ও সম্প্রীতি রক্ষায় এবং মেলার সার্বিক নিরাপত্তায় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।”

​কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

​উল্লেখ্য, শতাব্দীকাল ধরে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই কুণ্ডু বাড়ির মেলা। স্থানীয় হিন্দু-মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মুখরিত হওয়া এই মেলা গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রশাসনের এই তদারকি ও উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা