• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মানিকগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ বাস্তবায়নে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা শিক্ষা অফিসার আমীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোশাররফ হোসেন ও আব্দুল খালেক শুভসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা থেকে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের সব জেলায় ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এ উপলক্ষে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
সভায় কর্মসূচিটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলকভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ মানিকগঞ্জের শিশু-কিশোরদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা