• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিপুল বিজয়ের পর আবেগঘন বার্তা দিলেন ফয়সল আমিন

রহমত আরিফ / ২৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা, সুখে-দুঃখে পাশে থাকা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে মির্জা ফয়সল আমিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর।’ বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি আরও লেখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

নিজের অনুভূতি প্রকাশ করে ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।’

পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা