• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান

আজহার হোসেন / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

লিঙ্গবৈষম্য, নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় করে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জে ‘সমতার তারুণ্য’ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সামাজিক সংগঠন দিশারীর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুহুল জামাল সুজন, কিশোর-কিশোরী সংগঠনের প্রতিনিধি মাসুমা খান মুক্তি, দিশারীর সাবেক সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার এবং ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের জেলা কমিটির সভাপতি তাহমিনা আফরোজ মোহনা প্রমুখ।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে স্থানীয় সরকার, প্রশাসন, সুশীল সমাজ, যুব প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ‘সমতার তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণ ও নারীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন লিঙ্গভিত্তিক বৈষম্য, কুসংস্কার, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা।

সংলাপে স্থানীয় পর্যায়ে বিদ্যমান লিঙ্গবৈষম্য ও নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতা ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ২০০৯ সাল থেকে শিক্ষা, মানবাধিকার, যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা