• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

এইচ এম রাহুল, ঝিনাইদহ প্রতিনিধি: / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি গোপালপুর মসজিদ থেকে শুরু হয়ে গোপালপুর পায়রা চত্বর প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকবর হুসাইন

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের পিএস মো. আলমগীর হোসেন।

বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।

তিনি আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় মধুহাটি ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা