• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন-পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার শ্যামলীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ১৫ দিন
ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে মরহুমের কফিন জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে আবৃত করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ওসি মো. মনির হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা এ আনুষ্ঠানিকতায় অংশ নেন। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল।
বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা