জাহিদুল ইসলাম খন্দকার,মাদারীপুর জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধা তামিমের সার্বিক খোঁজখবর নিতে তাঁর বাসায় উপস্থিত হয়েছেন মাদারীপুর সদর উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে আহত তামিমের নিজ বাসভবনে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের একঝাঁক শীর্ষ নেতা সরাসরি উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা ও সমবেদনা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
মর্তুজা আলম ঢালী, সাধারণ সম্পাদক, মাদারীপুর সদর উপজেলা বিএনপি
গাউছ-উর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাদারীপুর সদর উপজেলা বিএনপি
আব্দুর রশিদ সিং, সভাপতি, ঘটমাঝি ইউনিয়ন বিএনপি
জিহাদ, উদীয়মান ছাত্রদল নেতা
এছাড়াও দলীয় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে আহত তামিমের চিকিৎসা ও সুস্থতার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর অসীম সাহসিকতার প্রশংসা করেন। নেতারা আশ্বাস দেন যে, দেশ ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, বিএনপি সর্বদা তাঁদের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।