• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

যুব অলিম্পিকের মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে যাচ্ছেন যবিপ্রবির কাফি

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন / ৪৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের প্রতিনিধিত্ব করতে সেনেগালের রাজধানী ডাকার যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে মনোনীত হয়েছেন তিনি। আগামী ৩ নভেম্বর তাঁর সেনেগালের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে বাংলাদেশের দলের দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় যবিপ্রবি পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাফি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত  ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মান তুলে ধরতে অনুপ্রাণিত করছে।

মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে একজন অভিজ্ঞ কোচ। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও যবিপ্রবির সুনাম আরও উজ্জ্বল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।