ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজির কুড়িয়াল এলাকায় ফসলি জমির মাঠে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ফসলের জমি ধ্বংস হচ্ছে।
ভবুকদিয়া গ্রামের (পশ্চিম পাড়া) আয়ুব এর পুকুর ভরাট করছে
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলে।
ফসলি জমি থেকে বালু উত্তোলন করায় এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় জমির মালিকরা।
সরেজমিনে দেখা যায়, একটি ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমির তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা বালু প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় জমির মালিকগনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের ফসলি জমির মাটি ধসে যেতে পারে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
কৃষকরা বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভবিষ্যতে জমি ভাঙন ও জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দ্রুত প্রশাসনের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার বন্ধ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সরেজমিনে গিয়ে জানা যায় কামরুল নামে এক ব্যক্তি তার ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন।তিনি নগরকান্দা একটি বাড়ি একটি খামার অফিসে চাকরি করেন।চাকরির পাশাপাশি বিগত সরকারের আমল থেকে সে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালুর ব্যবসা করে আসছেন।
এবিষয় ড্রেজার মেশিন কামরুল বলেন ড্রেজার মেশিন আমার। আজ কেবল শুরু করেছি।
স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।