বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি;
সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুচ্ছতাচ্ছিল্য ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) সংবাদকে কেন্দ্র করে ৩ জন ব্যক্তি সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তি, অপমানজনক মন্তব্য এবং বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে বিরূপ প্রচারণার অভিযোগও রয়েছে।
উল্লেখ্য গত ১৮ মে উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিউজ প্রকাশ হলে আতিফা আখি, Nazmul karim, Mehebuba Taj Mim, S M Bakirul islam ফেসবুক আইডি মধ্যে হলুদ সাংবাদিক ও সাংঘাতিক কটূক্তি মন্তব্য করে।
ভুক্তভোগী সাংবাদিক বাকিরুল ইসলাম জানান, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ প্রকাশ করেছি। কিন্তু সংবাদ প্রকাশের পর আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।
সাংবাদিক মহলের দাবি, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হেনস্তা বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।