মো.ফাহিম সরকার বিরামপুর উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠান।
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—
১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নে আবুল বাশার,
২ নম্বর কাটলা ইউনিয়নে অধ্যক্ষ সায়েদ আলী সরকার,
৩ নম্বর খানপুর ইউনিয়নে মঞ্জুরুল হক সরকার,
৪ নম্বর দিওড় ইউনিয়নে মোস্তাকিম আজাদ,
৫ নম্বর বিনাইল ইউনিয়নে আফজাল হোসেন,
৬ নম্বর জোতবানী ইউনিয়নে অ্যাডভোকেট শাহীনুর ইসলাম,
এবং ৭ নম্বর পলিপ্রাগপুর ইউনিয়নে ইস্তামুল হক।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
এসময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, অধ্যাপক মকছেদ, মঈনুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।