মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি
নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে পুরাতন ও নড়বড়ে বগিতে যাত্রীসেবা দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
যাত্রীদের অভিযোগ, ট্রেনের অনেক বগির সিট ভাঙা, জানালার কাঁচ নষ্ট, টয়লেট অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত।
অনেক বগিতে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।
নানা ধরনের যান্ত্রিক ত্রুটি ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমেও ঢাকা-পঞ্চগড় ও ঠাকুরগাঁও রুটের আন্তঃনগর ট্রেনগুলোতে পুরাতন ও মেয়াদোত্তীর্ণ বগি সংযুক্ত করার বিষয়টি উঠে এসেছে।
যাত্রীরা বলছেন, দীর্ঘ পথের এই গুরুত্বপূর্ণ রুটে আধুনিক ও নিরাপদ বগি সংযুক্ত করা জরুরি।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পুরাতন ইঞ্জিন ও ব্যবহারের কারণে সেবার মান কমে যাওয়ার বিষয়েও বহুবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেলের বড় একটি অংশ মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ ও বগির ওপর নির্ভরশীল।
যাত্রীরা দ্রুত জরাজীর্ণ বগি পরিবর্তন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা