মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।
অদ্য ১০/০৫/২০২৬/ সময় ৯ টা বেজে দশ মিনিটের সময়ও দেখা মেলেনি
ফকিরহাট, টাউন নোয়াপাড়া সুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মাসুদুর রহমানের। নয়টা বেজে দশ মিনিটে ও দরজায় ঝুলছে বড় একটি তালা। তবে মাসুদুর রহমানের দেখা ৯ টা বেজে ১৫ মিনিটের সময় মিললেও, অন্যান্য অফিস কর্মচারীদের দেখা মিলল না।
আশেপাশে খবর নিয়ে জানা যায় উক্ত অফিসের সকলে ইচ্ছামতন অফিসে প্রবেশ করেন। তাদের অফিসে প্রবেশের নির্দিষ্ট কোন সময়সীমা অথবা এ বিষয়ে কোনো জবাবদিহিতা ও নাই। প্রতিদিন সকালেই দেখা যায় ভুক্তভোগীরা এখানে এসে অফিস কর্মকর্তাদের অপেক্ষায় বসে থাকেন।
এমনকি অফিসের আয়াকে জিজ্ঞেস করলে তিনিও সঠিক টাইম বলতে পারেননি। উক্ত ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা অনেক সাধারণ মানুষের মুখে মাসুদুর রহমানের বিভিন্ন দুর্নীতির কথা শোনা যায়। সাধারণ মানুষের অভিযোগ তিনি বিভিন্ন ভূমি সংক্রান্ত কার্যক্রমে টাকা পয়সার লেন দেনের অভিযোগও পাওয়া যায় এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে।