মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার
Yatharth Super Speciality Hospital এর উদ্যোগে এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বৃহত্তর ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আশিক কুমার চক্রবর্তী ম্যানেজিং ডিরেক্টর, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াল মোহাম্মদ ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিভিশন, Yatharth Super Speciality Hospital।
আরও উপস্থিত ছিলেন এম সাইজ উদ্দিন আহম্মেদ সভাপতি, বৃহত্তর ঢাকা জেলা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।
মোঃ আলী আরশাদ সাধারণ সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহ্ আলম চিশতি সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।
আনোয়ার হোসেন কাঞ্চন সহ সভাপতি, নরসিংদী জেলা শাখা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।